চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় লরি দুর্ঘটনা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় একটি লরির চালক ও হেলপার নিহত হয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) ভোরে

2025-12-28T14:58:42+00:00
2025-12-28T14:58:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় লরি দুর্ঘটনা
চালক ও হেলপার নিহত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ২:৫৮ পিএম   (ভিজিট : ৪৫)
X

কুমিল্লার চৌদ্দগ্রামে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় একটি লরির চালক ও হেলপার নিহত হয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—লরির চালক আব্দুল জব্বার (৩১)। তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে। অপরজন লরির হেলপার শাকিল (২২), নোয়াখালী জেলার চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে গেলে চট্টগ্রামমুখী একটি লরির পেছনে থাকা আরেকটি লরি সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের লরিটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক আব্দুল জব্বার মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপার শাকিলকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত হেলপারকে হাসপাতালে আনার পর তার অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিয়া বাজার হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরি দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy