কেন্দুয়ায় শান্তিপূর্ণভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা

2025-12-28T15:06:22+00:00
2025-12-28T15:12:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় শান্তিপূর্ণভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৩:০৬ পিএম  আপডেট: ২৮.১২.২০২৫ ৩:১২ পিএম  (ভিজিট : ১২৭)
X

নেত্রকোণার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা রোববার (২৮ ডিসেম্বর) শুরু হয়েছে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, কেন্দ্রে মোট ৬১৯ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। এর মধ্যে ৫৬২ জন অংশগ্রহণ করেছেন এবং ৫৭ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ২৪২ জন ছেলে ও ৩২০ জন মেয়ে। পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হয়নি।

এই বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট ৫টি বিষয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। বিষয়গুলো হলো:

বাংলা (১০১) – পূর্ণমান ১০০

ইংরেজি (১০৭) – পূর্ণমান ১০০

গণিত (১০৯) – পূর্ণমান ১০০

বিজ্ঞান (১২৭) – পূর্ণমান ৫০

বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (১৫০) – পূর্ণমান ৫০

কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা আক্তার জানান, “পরীক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরীক্ষা গ্রহণে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।”

উল্লেখ্য, ১৮৩২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রতি বছর জুনিয়র বৃত্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করে আসছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy