বানেশ্বরে সাবেক চেয়ারম্যানের কবর জিয়ারতে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বানেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম

2025-12-28T15:13:31+00:00
2025-12-28T15:13:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বানেশ্বরে সাবেক চেয়ারম্যানের কবর জিয়ারতে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৩:১৩ পিএম   (ভিজিট : ৩১৮)
X

রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বানেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আব্দুস সোবহান সরকারের কবর জিয়ারত করেছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বানেশ্বর এলাকায় অবস্থিত পারিবারিক কবরস্থানে তিনি হঠাৎ উপস্থিত হয়ে মরহুমের কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন এবং তাঁর পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

কবর জিয়ারতের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, বানেশ্বর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক হযরত আলী সরকার, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, রাসেল সরকার, রুপস সরকার, সাবেক মেম্বার আব্দুল আজিজ, খুটিপাড়া ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বয়েন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপি নেতাকর্মীরা। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও প্রার্থীকে সঙ্গে দিয়ে কবর জিয়ারতে অংশ নেন।

প্রসঙ্গত, মরহুম আব্দুস সোবহান সরকার ছিলেন বানেশ্বর ইউনিয়নের একজন জনপ্রিয় ও সৎ চেয়ারম্যান হিসেবে পরিচিত। মরহুম আব্দুস সোবহান সরকার দীর্ঘদিন বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পুঠিয়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

তাঁর অবদানের কথা স্মরণ করে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “তিনি ছিলেন এলাকার উন্নয়নের এক নিবেদিত প্রাণ সৈনিক। তাঁর অবদান এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy