মাগুরায় অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর সুইজগেট সংলগ্ন একটি মাছের ঘের থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে

2025-12-28T15:24:04+00:00
2025-12-28T15:24:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাগুরায় অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৩:২৪ পিএম   (ভিজিট : ৩৭)
X

মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর সুইজগেট সংলগ্ন একটি মাছের ঘের থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে হরেকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা লিংকনের মাছের ঘেরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে মহম্মদপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৪৮ বছর। তার মাথার চুল ছোট ছিল। স্থানীয়রা আরও জানান, ওই নারীকে গত কয়েকদিন ধরে আশপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেলেও তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, হরেকৃষ্ণপুর সুইজগেট সংলগ্ন একটি মাছের ঘেরে নারীর ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নারীর পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy