রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে দেবিদ্বার উপজেলা গেট সংলগ্ন সুরেন্দ্র প্লাজার দ্বিতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি: দৈনিক যুগান্তর এর দেবিদ্বার প্রতিনিধি মো. আক্তার হোসেন,
সাধারণ সম্পাদক: দৈনিক যায়যায় দিন এর দেবিদ্বার ও বুড়িচং প্রতিনিধি মো. জামাল উদ্দিন দুলাল,
সাংগঠনিক সম্পাদক: দৈনিক আমার দেশ এর দেবিদ্বার প্রতিনিধি মো. আবু বকর সিদ্দিক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: দৈনিক কালবেলার দেবিদ্বার প্রতিনিধি জহিরুল ইসলাম মারুফ ও দৈনিক ভোরের দর্পণ-এর দেবিদ্বার প্রতিনিধি মোহাম্মদ শাহজালাল।
সহ-সাধারণ সম্পাদক: দৈনিক খবরপত্র-এর দেবিদ্বার প্রতিনিধি মো. ওমর ফারুক সরকার।
সহ-সাংগঠনিক সম্পাদক: দৈনিক ডাক প্রতিদিন-এর দেবিদ্বার প্রতিনিধি মো. আনোয়ার হোসাইন।
অর্থ সম্পাদক: দৈনিক উন্নয়ন বার্তা-র দেবিদ্বার প্রতিনিধি মো. আব্দুল হালিম।
প্রচার ও প্রকাশনা সম্পাদক: দৈনিক দিনকাল-এর দেবিদ্বার প্রতিনিধি মো. পারভেজ সরকার।
সমাজকল্যাণ সম্পাদক: মাই টিভির দেবিদ্বার প্রতিনিধি মো. সোহাগ রানা সোহেল।
দপ্তর সম্পাদক: এশিয়ান টিভির দেবিদ্বার প্রতিনিধি মো. নেসার উদ্দিন।
নির্বাহী সদস্য: দৈনিক আজকের কুমিল্লা-র দেবিদ্বার প্রতিনিধি সোহরাব হোসেন এবং অনলাইন নিউজ পোর্টাল বিনিয়োগবার্তা-র দেবিদ্বার প্রতিনিধি এম এম শাহিদ সরোয়ার।
সভায় বক্তারা বলেন, দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী।