খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দেবাশীষ চক্রবর্তী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল

2025-12-28T16:31:36+00:00
2025-12-28T16:31:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
খুলনা ব্যুরো
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৩১ পিএম   (ভিজিট : ৪৪)
X

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দেবাশীষ চক্রবর্তী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. আতিয়ার রহমান গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে উপজেলার আঠারোমাইল এলাকায় টুঙ্গীপাড়া এক্সপ্রেস কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেবাশীষ চক্রবর্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাসিন্দা এবং মধুসূদন চক্রবর্তীর ছেলে।

খর্নিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ নুরুজ্জামান চানু জানান, সকালে মোটরসাইকেল চালক আতিয়ার রহমান তার সঙ্গে দেবাশীষ চক্রবর্তীকে নিয়ে তালা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে আঠারোমাইল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় চালক ও আরোহী দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। পরে আহত চালক আতিয়ার রহমানকে উন্নত চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy