বিষের বোতলে পুড়ে গেলো কৃষকের স্বপ্ন

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার তিতাসে শত্রুতার জের ধরে এক কৃষকের একাধিক ফসলী জমি কীটনাশক দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে। উপজেলার বলরামপুর

2025-12-28T16:53:37+00:00
2025-12-28T17:02:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিষের বোতলে পুড়ে গেলো কৃষকের স্বপ্ন
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৩ পিএম  আপডেট: ২৮.১২.২০২৫ ৫:০২ পিএম  (ভিজিট : ৩৮)
X

কুমিল্লার তিতাসে শত্রুতার জের ধরে এক কৃষকের একাধিক ফসলী জমি কীটনাশক দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে। উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর গ্রাম সংলগ্ল ফসলী জমিতে শনিবার রাতে এ ঘটনা ঘটে। এতে কৃষক প্রায় লক্ষাধিক টাকা ক্ষতির সম্মুখিন হয়েছে। এ ঘটনায় ঐ এলাকার অন্যান্য কৃষকের মধ্যে আতংক বিরাজ করছে।  

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কালাইগোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর একাধিক ফসলী জমি সবুজ বর্ণের পরিবর্তে হলুদ বর্ণ ধারণ করেছে। গ্রামের পাশে গেলেই চোখে পরে এমন দৃশ্য। উদ্দেশ্যপ্রণাদিত হয়ে মাত্রাতিরিক্ত আগাছা দমনের কীটনাশক ব্যবহার করায় কৃষকের ভুট্টা, বাদাম ও ধানের বীজতলায় এমন বর্ণ ধারণ করেছে বলে একাধিক চাষী জানান। 

কালাইগোবিন্দপুর গ্রামের কৃষক মো. মফিজ উদ্দিন ও হাবিবুল্লাহ জানান, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে তবে ফসলী জমি নষ্ট করে শত্রুতাপোষন করবে এ কেমন কথা? এখন আমাদের জমির ফসল নিয়েও দুঃচিন্তায় আছি। তবে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট তারা অনুরোধ করেন। 

কালাইগোবিন্দপুর গ্রামের কৃষক মোহাম্মদ আলী জানান, আমি এবার ১৬ শতকে ভুট্টা, ১০ শতকে বাদাম এবং ৫ শতক জমিতে ধানের বীজতলা করেছিলাম। রাতের অন্ধকারে কে বা কারা শুধু আমার জমিগুলোতে কীটনাশক দিয়ে নষ্ট করে দিয়েছে। ৫ শতক জমিতে যে ধানের বীজতলা করে ছিলাম তা দিয়ে এবার আমি ২ বিঘা জমিতে ধান চাষ করতাম। কিন্তু চারা নষ্ট হওয়ার কারণে আমি ধান করতে পারবো না। তিনি আরো জানান, এখন পর্যন্ত তিনটি জমিতে আমার প্রায় লক্ষাধিক টাকার উপরে খরচ হয়েছে। এই মুহুর্তে আমার ঘুরে দাঁড়ানোও সম্ভব নয়। 

উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কাউছার আহমেদ জানান, আমি সরেজমিনে গিয়ে জমিগুলো পরিদর্শন করেছি। আগাছানাশক (প্যারাপোয়াট) মাত্রাতিরিক্ত স্প্রে করার কারণে ভুট্টা, বাদাম ও বীজতলা শতকরা ৯০ ভাগ নষ্ট হয়ে গেছে। এগুলো পুনরুদ্ধার করা সম্ভব নয়। ফসলগুলো ভেঙ্গে পুনরায় নতুন ফসল ফলানোর জন্য কৃষককে পরামর্শ দেওয়া হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy