মধ্যনগরে ডেভিল হান্টের অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার থানা পুলিশের বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’ মামলার আসামি ছাত্রলীগ নেতা আপেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার

2025-12-28T16:58:30+00:00
2025-12-28T16:58:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মধ্যনগরে ডেভিল হান্টের অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৮ পিএম   (ভিজিট : ১৬২)
X

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার থানা পুলিশের বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’ মামলার আসামি ছাত্রলীগ নেতা আপেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম, এসআই বিকাশ সরকার, এসআই মো. ইউছুব আলী ও এএসআই মো. আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সসহ মধ্যনগর থানাধীন ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন আসামি আপেল মিয়া (৩২) কে আটক করা হয়।

গ্রেপ্তার আপেল মিয়া নিশ্চিতপুর গ্রামের মো. আ. হাই-এর ছেলে এবং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি। তাকে সন্ধ্যা ৬টায় থানায় নিয়ে আসা হয়। পরদিন রবিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে গত ১২ দিনে ‘ডেভিল হান্ট’ অভিযানে মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি সজলু তালুকদার, যুবলীগ নেতা আজাদ চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, মধ্যনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো. নওয়াব আলী এবং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আপেল মিয়া।

এ বিষয়ে ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy