ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই নিহত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় মান্নান মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি

2025-12-28T17:09:10+00:00
2025-12-28T17:09:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই নিহত
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৫:০৯ পিএম   (ভিজিট : ৪৫)
X

ঢাকার ধামরাইয়ে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় মান্নান মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ধামরাই থানাধীন কুশরা ইউনিয়নের বৈন্যা গ্রামের বাসিন্দা ও মৃত জয়নুদ্দিনের ছেলে। নিহত মান্নান মিয়া তার আপন ভাইয়ের হামলার শিকার হন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টায় মান্নান মিয়ার সঙ্গে তার ভাই নেওয়াজ আলীর বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এ সময় মান্নান মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় তিনি ধানমন্ডি ২৭ প্লাস হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নিহতের মেয়ে রুমা জানান, বাড়ির জমি সংক্রান্ত বিরোধের জেরে গত বৃহস্পতিবার তাকে মারধর করা হয়। শনিবার তার স্বামী ও বাবা বিষয়টি জানতে ও প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা লাঠিসোঁটা দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তিনি ও তার ছেলে উদ্ধার করতে গেলে তাদের ওপরও হামলা করা হয়। একপর্যায়ে তার বাবার অবস্থা গুরুতর হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ধামরাই থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, ধামরাই থানাধীন কুশরা ইউনিয়নের বৈন্যা গ্রামে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে মান্নান মিয়া ও তার ভাই নেওয়াজ আলীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত মান্নান মিয়াকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হলে তিনি ধানমন্ডি ২৭ প্লাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের মরদেহ পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সযোগে ধামরাইয়ের উদ্দেশে নিয়ে আসছেন।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy