নির্বাচনের আগে সাইবার নিরাপত্তা জোরদার করতে নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নির্বাচনের পূর্বে সব ধরনের সাইবার নিরাপত্তা জোরদার

2025-12-28T17:14:47+00:00
2025-12-28T17:14:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনের আগে সাইবার নিরাপত্তা জোরদার করতে নির্দেশ প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৫:১৪ পিএম   (ভিজিট : ৫৬)
X

জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নির্বাচনের পূর্বে সব ধরনের সাইবার নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় তথ্য প্রযুক্তি সক্ষমতা বাড়ানো ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি। নাগরিক সেবার ক্ষেত্রে অনলাইন সেবাকে সুরক্ষিত রাখতে সাইবার নিরাপত্তা জোরদার করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জনবলকে নিয়মিত সফটওয়্যার-হার্ডওয়্যার হালনাগাদ এবং দক্ষতা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানগুলোকে রেটিং পদ্ধতির আওতায় আনা হবে, যাতে সাইবার নিরাপত্তার প্রকৃত মূল্যায়ন সহজ হয়। ব্যাংকিং ও ফিনান্সিয়াল সেক্টরে অপরাধ রোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি কার্যকর ভূমিকা রাখবে।

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিটিআরসি ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২৬ আগস্ট জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল গঠিত হয়, যা দেশের ২৫টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা নিশ্চিত করবে।




  বিষয়:   প্রধান উপদেষ্টা  নির্বাচন  সাইবার নিরাপত্তা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy