চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের রোড ব্লকেড কর্মসূচি

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামে হাদি হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চ গত কয়েকদিনের মতো রোববার (২৮ ডিসেম্বর) দুপুর

2025-12-28T17:47:44+00:00
2025-12-28T17:50:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাদি হত্যার বিচার দাবিতে
চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের রোড ব্লকেড কর্মসূচি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৭ পিএম  আপডেট: ২৮.১২.২০২৫ ৫:৫০ পিএম  (ভিজিট : ৪৮)
X

চট্টগ্রামে হাদি হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চ গত কয়েকদিনের মতো রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে নতুন ব্রিজ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বার বার বিচারের কথা বললেও এতোদিন হয়ে যাওয়ার পরেও আমরা হাদি হত্যার কোন বিচার পাইনি। হাদিকে হত্যা করা হয়েছে মানে অন্যরাও অনিরাপদ। যতদিন হাদি হত্যার বিচার না হয়, ততদিন আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে। আমরা ওমরের উত্তরসূরী, আমরা মৃত্যুকে ভয় পাই না।

বক্তারা আরও বলেন, ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই ব্লকেড কর্মসূচি চালানো হচ্ছে। শুধু ইনকিলাব মঞ্চের সদস্যরাই নয়, সাধারণ মানুষও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। ব্লকেড কর্মসূচি চলবে যতদিন না আমার ভাই হাদির হত্যার বিচার নিশ্চিত হয়।

স্লোগানে মুখরিত ছিল পুরো নতুন ব্রিজ এলাকা, যেখানে উল্লেখযোগ্য ছিলো আওয়ামীলিগের দালালেরা হুশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুশিয়ার সাবধান, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবোনা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম এবং ভারতীয় আধিপত্যবাদের বিরোধী এবং হত্যার নিন্দাসূচক স্লোগান দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy