রাউজানে বিএনপির প্রার্থী বদল, মনোনয়ন পেলেন গোলাম আকবর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৬:০৫ পিএম (ভিজিট : ৫০)

X
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। আসনটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) গোলাম আকবর খোন্দকার ও তার সন্তান তারেক আকবর খোন্দকার দলীয় মনোনয়নের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আসনটিতে দলীয় প্রার্থী হিসেবে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়। অবশেষে রবিবার এই আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে গোলাম আকবর খোন্দকারকে দলের পক্ষ থেকে মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয়।