প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৬:২২ পিএম (ভিজিট : ১২১)

X
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর-৩ (শ্রীপুর-গাজীপুর সদরের একাংশ) আসনে মনোনীত ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু মনোনয়নপত্র জমা দিলেন।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে শ্রীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে সহকারী রিটার্নিং ব্যারিস্টার সজিব আহমেদের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বিএনপি একমাত্র দল যারা সুষ্ঠু নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। আমরা নির্বাচনী আচরণ বিধি মেনে যথা নিয়মে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করবো, আগামী ১২ ফেব্রুয়ারিই নির্বাচনে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করবে।
গাজীপুর-৩ বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।” তিনি সকলের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে বলে তিনি আশাবাদী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সভাপতি পীরজাদা এসএম রুহুল আমিন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ,হুমায়ন কবির সরকার, কৃষক দল কেন্দ্রীয় নেতা এডঃ নাহীন আহমেদ মমতাজী উপজেলা বিএনপি নেতা সাংবাদিক এসএম মাহফুল হাসান হান্নান প্রমুখ।
মনোনয়নপত্র জমা দেয়ার আগে ওলামাদল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতির ভাংনাহাটিস্হ বাসভবনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হ্যতা ও রোগমুক্তির জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।