নালিতাবাড়ীতে ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা গ্রেফতার

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ীতে বাস পোড়ানোর মামলায় জেলা ছাত্রলীগের সাবেক নেতা আবিদ আল হাসান সৈকত এবং উপজেলা যুবলীগের সাবেক নেতা

2025-12-28T21:30:26+00:00
2025-12-28T21:30:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নালিতাবাড়ীতে ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা গ্রেফতার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৯:৩০ পিএম   (ভিজিট : ৯৬)
X

শেরপুরের নালিতাবাড়ীতে  বাস পোড়ানোর মামলায় জেলা ছাত্রলীগের সাবেক নেতা আবিদ আল হাসান সৈকত এবং উপজেলা যুবলীগের সাবেক নেতা জহুরুল ইসলাম ভুট্টুকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। 

২৭ ডিসেম্বর শনিবার  রাতে শহরের আড়াইআনী বাজারস্থ অগ্রদূত সংঘ এবং উত্তর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবিদ আল হাসান সৈকত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং জহুরুল ইসলাম ভুট্টু উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আ.লীগ সরকার পতনের পরপরই শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা-ভাংচুর, লুটপাট ও বাস পোড়ানোর ঘটনা ঘটে। পরে বাস পোড়ানোর ঘটনায় আ.লীগের কতিপয় নেতাদের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামিসহ নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, বাস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy