রামগঞ্জে মাকে বেঁধে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাকে বেঁধে রেখে তার প্রতিবন্ধী মেয়েকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে মনিরুল বাশার লিমন (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে।

2025-12-29T01:06:45+00:00
2025-12-29T01:06:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রামগঞ্জে মাকে বেঁধে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১:০৬ এএম   (ভিজিট : ৭৫০)
অভিযুক্ত মনিরুল বাশার লিমন
X

অভিযুক্ত মনিরুল বাশার লিমন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাকে বেঁধে রেখে তার প্রতিবন্ধী মেয়েকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে মনিরুল বাশার লিমন (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে। 

ইতোমধ্যেই ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। রাতেই এ ঘটনায় ভিকটিমের বাবা মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের বাবা ঢাকা কাওরান বাজারে কাঁচামালের ব্যবসা করেন। তিনি কর্মসূত্রে ঢাকায় অবস্থান করায় বাড়িতে স্ত্রী, মেয়ে ও ছেলে বসবাস করতেন। ভিকটিম একজন বাক প্রতিবন্ধী এবং তালাক প্রাপ্ত হয়ে প্রায় দুইবছর ধরে মায়ের সঙ্গে বাবার বাড়িতে থাকছেন।

অভিযুক্ত মনিরুল বাশার লিমন একই গ্রামের বাসিন্দা এবং পূর্ব থেকেই ভিকটিমকে আকার-ইঙ্গিতে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার রাতে বাড়ির পুরুষ সদস্যরা অনুপস্থিত থাকার সুযোগে ঘরের ভেন্টিলেটর ভেঙে মনিরুল ও তার সঙ্গে থাকা এক অজ্ঞাতনামা ব্যক্তি ঘরে প্রবেশ করে। ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ভিকটিম ও তার মাকে ওড়না দিয়ে বেঁধে ফেলে এবং মায়ের সামনেই ভিকটিমকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। 

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অভিযুক্ত আসামি বর্তমানে পলাতক রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।




  বিষয়:   রামগঞ্জ  মাকে বেঁধে  মেয়েকে ধর্ষণ  মনিরুল বাশার লিমন  ধর্ষণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy