নড়াইলে মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল-২ আসনে (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তন ও মনোনয়ন পুনবর্হালের দাবিতে নড়াইলে মানববন্ধন ও

2025-12-29T10:57:56+00:00
2025-12-29T10:57:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নড়াইলে মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে মানববন্ধন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৭ এএম   (ভিজিট : ৬৮)
X

নড়াইল-২ আসনে (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তন ও মনোনয়ন পুনবর্হালের দাবিতে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন মনিরুল ইসলামের সমর্থক ও নেতা-কর্মীরা। মনিরুল ইসলাম নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক। গত রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নড়াইল শহরের মালিবাগ এলাকায় ঢাকা-নড়াইল-যশোর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নড়াইল-২ আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে মালিবাগ এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কয়েকজনকে কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

সমাবেশে বক্তারা বলেন,‘নড়াইল-২ আসনে মনিরুল ইসলামের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার বিরুদ্ধে। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে মনিরুল ইসলামকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহবান জানান।,

অনুষ্ঠিত সমাবেশে নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তবিবর রহমান (মন্নু) জমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান প্রমুখ। এসময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গত বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বিএনপিতে যোগ দিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ। বিএনপিতে যোগদান করেই তিনি নড়াইল-২ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। এর আগে গত ৪ ডিসেম্বর এই আসনে প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘোষণার ২০দিন পর নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করেন দলটি।

এদিকে একই দাবিতে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল থেকে চার দিন ধরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে বিএনপি নেতাকর্মীদের আমরণ অনশন কর্মসূচি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy