প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:০৫ এএম (ভিজিট : ৪৯)

X
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের পাত সরিয়ে ফেলায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত। তবে, এ ঘটনায় কোন হতাহতের কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোররাত ৫ টা বেজে ১০ মিনিটে গফরগাঁও স্টেশনে ডুকার আগে দুর্বৃত্তরা ২০ ফুট রেললাইনের পাত সরিয়ে ফেলায় এই ঘটনা ঘটে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমি এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। তবে, রেলওয়ে নিরাপত্তা বাহিনী জানিয়েছে ওই এলাকার ২০ ফুট রেললাইনের পাত সরিয়ে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়ে গেছে। তবে, এ ঘটনায় হতাহতের কোন খবর এখনো পাওয়া যায়নি।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, ২০ ফুট রেললাইন সরিয়ে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
প্রসঙ্গত গত শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। এরপর বিষয়টি জানাজানি হলে মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মীরা আন্দোলন শুরু করেন।
এরপর থেকে রেললাইন অবরোধ ও অগ্নি সংযোগ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।