মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার

খুলনা ব্যুরো

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের ম‌নোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল

2025-12-29T11:24:19+00:00
2025-12-29T12:49:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার
খুলনা ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:২৪ এএম  আপডেট: ২৯.১২.২০২৫ ১২:৪৯ পিএম  (ভিজিট : ৭৮)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের ম‌নোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তিনি খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এরপর ম‌নোনয়নপত্র তুলে দেন খুলনা-৬ আস‌নের প্রার্থী বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর কেন্দ্রীয় কর্মপ‌রিষদ ও খুলনা অঞ্চল সহকারী প‌রিচালক মাওলানা আবুল কালাম আজাদ। তারপ‌র দেন খুলনা-২ আসনের প্রার্থী বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর কেন্দ্রীয় মজ‌লিসে শূরার সদস্য ও মহানগরীর জামায়া‌তের সেক্রেটারি জেনা‌রেল অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল।

এর আগে সকাল সাড়ে ৯টার ম‌নোনয়নপত্র জমা দি‌তে জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের নিচে দলীয় নেকাকর্মী‌দের সঙ্গে নি‌য়ে খুলনা-৫ আস‌নের সংসদ সদস্য প্রার্থী ও জামা‌য়েতের সে‌ক্রেটারি জেনা‌রেল মিয়া গোলাম প‌রোয়ার অবস্থান ক‌রেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy