প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১:০৬ পিএম (ভিজিট : ৬৮)

X
মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাট মৎস্য আড়তে ২০২৫-২৬ অর্থ বছরে জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জাটকা মাছ রক্ষা পেলে বারো মাস ইলিশ মেলে’ শ্লোগানকে কেন্দ্র করে সোমবার আয়োজিত সভার প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম।
সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল করিম, কোস্টগার্ডের পাটুরিয়া বিসিজি কন্টিনজেন্ট কমান্ডার জি এম আতাউর রহমান এবং আরিচা মৎস্য আড়ত সমিতির সভাপতি আকতার খান হিরু ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে মৎস্য আড়তের সকল ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে জাটকা সংরক্ষণসহ সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। জাটকা আহরণ বন্ধের সময় ইলিশ আহরণে যুক্তদের সমস্যা না হয়, এজন্য সহায়তা দেওয়া হবে। বরফ কলের মালিকদের লাইসেন্স নেওয়ার পরামর্শ দেন এবং আড়ত পরিস্কার-পরিচ্ছন্ন ও ড্রেনেজ ব্যবস্থার যত্ন রাখার গুরুত্ব উল্লেখ করেন।