মির্জাগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত

2025-12-29T14:00:25+00:00
2025-12-29T14:00:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মির্জাগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ২:০০ পিএম   (ভিজিট : ১৬৭)
X

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: মলিহা খানমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ সেনাবাহিনীর মির্জাগঞ্জ উপজেলা ক্যাম্প কমান্ডার মো. মেহেদী হাসান, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আহসান উল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ মুন্সি, মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. সিরাজুল ইসলাম, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ এবং সাংবাদিক কামরুজ্জামান বাঁধন প্রমুখ।

এছাড়াও সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা উপজেলার মাদক কারবারি ও মাদক সেবনকারীদের দৌরাত্ম্য, কিশোর অপরাধ, সাম্প্রতিক হত্যাকাণ্ড, শুকনো মৌসুমে চুরি ও ডাকাতির আশঙ্কা, গ্রেফতার হওয়া মাদক কারবারিদের সহজেই জামিনে মুক্তি পাওয়া, সড়কে মোটরসাইকেল আরোহীদের হেলমেটের ভেতরে মাদক বহনের বিষয়সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy