প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ২:০৮ পিএম (ভিজিট : ৬৯)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চারবারের সাবেক এমপি আলহাজ¦ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী সোমবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজা হাসানের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জজকোর্টে পিপি ও কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট খন্দকার মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান ভুলু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবদুর রহমান প্রমুখ।
এ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ বিকাল ৩টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করবেন। এছাড়া জামায়াত-এনসিপি সমঝোতার কারণে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং এনসিপি প্রার্থীকে সমর্থন দিচ্ছেন।