প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ২:১৩ পিএম (ভিজিট : ১০৩)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় তিনি সহকারী রিটার্নিং অফিসার ও আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়ন ফরম জমা শেষে সরওয়ার জামাল নিজাম গণমাধ্যমকে বলেন, বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। এ আসনে আমি বিএনপি থেকে ছয়বার মনোনয়ন পেয়েছি। বর্তমানে কোনো বিশৃঙ্খলা নেই এবং পরিবেশ শান্তিপূর্ণ। এই পরিবেশ বজায় থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী।
মনোনয়ন ফরম জমাদানের সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মো. ওসমান, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আবু এবং প্রার্থীর পুত্র সাহওয়াজ জামাল নিজাম সনি।