প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ২:৫৩ পিএম (ভিজিট : ১৬১)

X
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে ৬৫টি ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সোহেল সরদার ২৭ ডিসেম্বর টঙ্গীবাড়ী থানায় নিশার ছৈয়াল, মিন্নান ছৈয়াল, ইকবাল ছৈয়াল ও অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামী করে অভিযোগ করেন।
স্থানীয়রা জানায়, সোহেল সরদারের সঙ্গে পাশের বাড়ির ছৈয়াল পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। ২৬ ডিসেম্বর রাতে রোপিত ৪০টি আকাশি গাছ এবং ১৫টি আম গাছ কর্তন করা হয়। সোহেল সরদার অভিযোগ করেছেন, মামলার জেরে এবং পূর্ব বিরোধের কারণে তাদের গাছ কেটে ফেলা হয়েছে এবং বারবার হুমকি দেওয়া হচ্ছে।
টঙ্গীবাড়ী থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, “থানায় অভিযোগ হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”