স্টিয়ারিং এর ভিতর লুকিয়ে ইয়াবা'সহ প্রাইভেটকার চালক আটক

টেকনাফ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে তল্লাশি অভিযান চালিয়ে অভিনব কৌশলে ইয়াবা পাচারকালে প্রাইভেটকার'সহ এক চালককে গ্রেফতার করেছে (৬৪ বিজিবি।

2025-12-29T14:56:08+00:00
2025-12-29T17:33:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্টিয়ারিং এর ভিতর লুকিয়ে ইয়াবা'সহ প্রাইভেটকার চালক আটক
টেকনাফ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ২:৫৬ পিএম  আপডেট: ২৯.১২.২০২৫ ৫:৩৩ পিএম  (ভিজিট : ৫০)
X

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে তল্লাশি অভিযান চালিয়ে অভিনব কৌশলে ইয়াবা পাচারকালে প্রাইভেটকার'সহ এক চালককে গ্রেফতার করেছে (৬৪ বিজিবি। গ্রেফতারকৃত আসামি মো. জামাল সেই টেকনাফ সদরের হাবির পাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।

রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া (৬৪ বিজিবি) ব্যাটালিয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন। 


তিনি জানান টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী চেকপোস্ট আসলে বিজিবি সদস্যরা ডগ রকি কর্তৃক প্রাইভেটকারের চালকের স্টিয়ারিং নীচে লুকায়িত অবস্থায় ৫ টি পোটলা কালো স্কচ টেপ দ্বারা মোড়ানো ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত প্রাইভেটকার জব্দ করে চালক জামালকে আটক করা হয়। 


বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহ এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার ও আটক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy