পুঠিয়ায় ৭৮ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ করেছে রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিস।সোমবার (২৯ ডিসেম্বর)

2025-12-29T15:13:51+00:00
2025-12-29T15:13:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পুঠিয়ায় ৭৮ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৩:১৩ পিএম   (ভিজিট : ১৪৪)
X

মতল ভূমিতে বসবাসরত  অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ করেছে রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিস। 

সোমবার (২৯ ডিসেম্বর) দেড় টার দিকে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এইসব ছাগল বিতরণ করা হয়। 

পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাহামুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। 
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শিবু দাস,  উপজেলা মৎস কর্মকর্তা তানজিমুল ইসলাম, কৃষি অফিসার স্মৃতি রানী সরকারসহ উপজেলা প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও প্রকল্পের উপকারভোগীগন উপস্থিত ছিলেন। 

অফিস সুত্র জানায়, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৭৮ জন সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়। তাদের প্রতি জনকে ২টি করে মোট ১৫৬ টি ছাগল দেওয়া হয়।

পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাহামুদুল হাসান বলেন, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সরকার সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প হাতে নেয়। এর আওতায় আজকে ৭৮ জন সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। যার ফলে গ্রামীণ জনপদে বসবাসরত এই গোষ্ঠীকে অর্থনৈতিক ভাবে স্বনির্ভর হতে সহায়তা করবে। আমরা প্রাণী সম্পদ অফিস সবসময়ই তাদের দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে পাশে আছি এবং থাকবো। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy