কালিয়ায় পূবালী ব্যাংকের ২৭৩তম উপ-শাখার শুভ উদ্বোধন

কালিয়া প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়া উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি’র ২৭৩তম উপ-শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় কালিয়া থানা

2025-12-29T16:09:43+00:00
2025-12-29T16:09:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়ায় পূবালী ব্যাংকের ২৭৩তম উপ-শাখার শুভ উদ্বোধন
কালিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৪:০৯ পিএম   (ভিজিট : ৪৫)
X

নড়াইলের কালিয়া উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি’র ২৭৩তম উপ-শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় কালিয়া থানা রোডে উপ-শাখা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী মহাব্যবস্থাপক ও নড়াইল শাখার ব্যবস্থাপক কে. এম. রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ-শাখার শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান শেখ মো. সামছুদ্দোহা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, কালিয়ায় পূবালী ব্যাংকের উপ-শাখা চালুর মাধ্যমে এ অঞ্চলের ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকরা সহজে ও দ্রুত আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় পূবালী ব্যাংক কালিয়া উপ-শাখার ব্যবস্থাপক অজিত কুমার সরকারসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠান শেষে হাফেজ ইয়াসিনের পরিচালনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy