প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৬ পিএম আপডেট: ২৯.১২.২০২৫ ৫:০৭ পিএম (ভিজিট : ১৮৩)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১০ (পাহাড়তলী) আসনের বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান মনোনয়ন ও নির্বাচনের ক্ষেত্রে উত্তরাধিকারের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাঈদ আল নোমান বলেন, নির্বাচনে যখন উত্তরাধিকারের বিষয় আসে, তখন দায়িত্বের সঙ্গে একটি বিশেষ চাপও যুক্ত হয়। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, মনোনয়ন ও নির্বাচন কেবল যোগ্যতার ভিত্তিতে হয়, উত্তরাধিকারের কারণে নয়।
এর আগে চট্টগ্রাম-১০ আসনে বিএনপির বর্ষীয়ান নেতা আব্দুল্লাহ আল নোমান নির্বাচনে অংশগ্রহন করেছিলেন। তার প্রয়াত হওয়ার পর প্রথমে বিএনপি এই আসনে মনোনয়ন দিয়েছিল আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। কিন্তু নির্বাচনের দুই দিন আগে চ‚ড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয় নোমানপুত্র সাঈদ আল নোমানকে।
নিজের মনোনয়নকে ক্ষমতার আহ্বান নয়, বরং দায়িত্বের অংশ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, মনোনয়ন পাওয়ার মাধ্যমে আমার কাঁধে দায়িত্ব এসেছে। আমি চাই দেশের মানুষ এবং চট্টগ্রামের মানুষ আমাকে সমর্থন ও দোয়া করবেন যেন নির্বাচনের পর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। জয়-পরাজয় নিয়ে আমার কোনো চিন্তা নেই।
তিনি সবার সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, এই দায়িত্ব আমাকে কেবল দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ দিচ্ছে।