রামগঞ্জে বিএনপিসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষীপুরের রামগঞ্জ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ বিভিন্ন দল ও জোটের ৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। দুপুরে ধানের

2025-12-29T17:20:43+00:00
2025-12-29T17:20:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রামগঞ্জে বিএনপিসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৫:২০ পিএম   (ভিজিট : ৮৯)
X

লক্ষীপুরের রামগঞ্জ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ বিভিন্ন দল ও জোটের ৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। দুপুরে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী সাহাদাত হোসেন সেলিম মনোনয়নপত্র দাখিল করে রির্টানিং কর্মকর্তা ইউএনও ফারাশিদ বিন এনামের হাতে দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের পুর্বে দলীয় নেতা-কর্মীদের সাথে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। 

এসময় উপজেলা বিএনপির সভাপতি মো: মোজাম্মেল হক মজু,সাধারন সম্পাদক মো: মনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি শেখ মোঃ কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু,আবুল বাসার সতু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা যুবদলের সভাপতি কবির হোসেন কানন, সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার মজুমদার প্রমুখ। 

এর পুর্বে ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ, ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী, জামায়াতের প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহামুদ, কমরেড বিল্লাল হোসেন পাটোয়ারী মনোয়নপত্র দাখিল করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy