চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুন অর রশিদের মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপির মনোনীত

2025-12-29T17:05:57+00:00
2025-12-29T19:05:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুন অর রশিদের মনোনয়নপত্র জমা
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৫:০৫ পিএম  আপডেট: ২৯.১২.২০২৫ ৭:০৫ পিএম  (ভিজিট : ১৪৪)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জনাব মোঃ হারুন অর রশিদ।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসারের নিকট তিনি তাঁর মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করেন।

মনোনয়নপত্র জমাদানকালে তাঁর সাথে দলীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের হারুন অর রশিদ বলেন,

"আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে বলে আমি বিশ্বাস করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আবারও এই আসন থেকে নির্বাচনে লড়ছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।"

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনগুলোতে চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy