প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৬:১৬ পিএম (ভিজিট : ৫৬)

X
কুমিল্লার তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার সুমাইয়া মমিনের নিকট কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি, জামায়াত ও জাতীয়পার্টিসহ স্বতন্ত্রপ্রার্থীগণ।
আজ সোমবার দলীয় নেতাকর্মীদের নিয়ে এই সব প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য নাজিম উদ্দিন মোল্লা, জাতীয়পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা-২ আসনের সাবেক এমপি আমির হোসেন ভূঁইয়া, বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব ইঞ্জি. আব্দুল মতিন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ইঞ্জি. আশরাফুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আব্দুস সালাম, স্বতন্ত্রপ্রার্থী মো. মনোয়ার হোসেন, মো. রমিজ উদ্দিন লন্ডনী মনোনয়নপত্র জমা দিয়েছেন।