প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৭:১৭ পিএম আপডেট: ২৯.১২.২০২৫ ৭:২০ পিএম (ভিজিট : ১২০)

X
মানুষের ভালোবাসায় সিক্ত হলেন ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য আক্তারুজ্জামান বাচ্চু।
সোমবার বিকালে সড়ক পথে গফরগাঁও উপজেলার বিভিন্ন স্থানে পৌঁছলে হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ফুলেল শুভেচ্ছা এবং ভালোবাসায় সিক্ত হন আক্তারুজ্জামান বাচ্চু। এসময় নেতাকর্মীদের স্লোগানে চারিদিক মুখরিত হয়ে ওঠে।
এসময় পথে পথে রাস্তার মোড়ে মোড়ে জনতার অভিবাদনের সাড়া দিয়ে বক্তব্য রাখেন তিনি।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য আক্তারুজ্জামান বাচ্চু বলেন, মানুষের এই স্রোত, উচ্ছ্বাস, ভালোবাসা, আবেগ, অনুভূতিই প্রমাণ করে বিএনপির প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম, ত্যাগ তিতিক্ষার পর আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি বিপুল ভোটে জয় লাভ মাধ্যমে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে যারা বাঁধা হয়ে দাঁড়াবে জনগণই তাদের প্রতিহত করে নির্বাচন আদায় করে নেবে।
এসময় দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডাঃ মোফাখ্খারুল ইসলাম রানাসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকমী উপস্থিত ছিলেন।