কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র দাখিল

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মনোনয়ন পত্র

2025-12-29T19:21:39+00:00
2025-12-29T19:23:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র দাখিল
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৭:২১ পিএম  আপডেট: ২৯.১২.২০২৫ ৭:২৩ পিএম  (ভিজিট : ৫৮)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

সোমবার বিকেল ৪ টায় জামায়াতের মনোনীত প্রার্থী মু. সাইফুল ইসলাম শহীদকে সাথে নিয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা রাকিবুল ইসলামের নিকট ওই মনোনয়ন পত্র দাখিল করেন। 

এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেবিদ্বার উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ককরী মোঃ জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান মাসুদ ও এডভোকেট ওবায়দুর রহমান প্রমুখ।

এদিকে আগে রোববার রাতে এ আসনে জামায়াত-এনসিপির আসন সমঝোতা হওয়ায় হাসনাত আবদুল্লাহকে সর্মথন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন জামায়াতের মনোনীত প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy