খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন নেতাকর্মীরা

ফেনী প্রতিনিধি

সারাবাংলা

ফেনীতে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন নেতাকর্মীরা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম

2025-12-29T19:25:27+00:00
2025-12-29T19:25:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন নেতাকর্মীরা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৭:২৫ পিএম   (ভিজিট : ১০৫)
X

ফেনীতে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন নেতাকর্মীরা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কাছে খালেদা জিয়ার পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দেন।একই আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ওই আসনের নির্বাচনের সমন্বয়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়ার অসুস্থতার কারণে ফেনী-১ আসনে খালেদা জিয়ার বিকল্প হিসেবে রফিকুল আলম মজনুও মনোনয়নপত্র জমা দেন। বিএনপি চেয়ারপারসন ফেনী-১ আসন থেকে এর আগে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, আলাল উদ্দিন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

একইসময় ফেনী-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন, ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ফেনী-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এস এম কামাল উদ্দিন, ফেনী-২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মন্জু, প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া, ফেনী-৩ আসনে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফেনী-১ আসনে ১৩, ফেনী-২ আসনে ১৬ এবং ফেনী-৩ আসনে ১৬ জনসহ মোট ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। সোমবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়ার কার্যক্রম চলবে। এসময় প্রার্থীরা নির্বাচিত হলে এলাকার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করবে বলে সাংবাদিকদের সাথে আলাপকালে জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy