চুয়াডাঙ্গার দুটি আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আজ ২৯ ডিসেম্বর চুয়াডাঙ্গার দুটি আসনে ১১ জন মনোনয়নপত্র দাখিল

2025-12-29T19:29:04+00:00
2025-12-29T19:29:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গার দুটি আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৭:২৯ পিএম   (ভিজিট : ৩৪)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আজ ২৯ ডিসেম্বর চুয়াডাঙ্গার দুটি আসনে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের কার্যালয়ে এদিন সকাল ১০ টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্ৰেস এবং এনসিপিসহ অন্যান্য দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, জামায়াতের এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসানুজ্জামান সজিব, এবি পার্টির আব্দুল্লাহ আল মামুন ও এনসিপি'র মোল্লা এহসান ফারুক।

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মাহমুদ হাসান খান বাবু, জামায়াতের রুহুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জহুরুল  ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের নুর হাকিম ও  এবি পার্টির আলমগীর হোসেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে ১২ প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy