নওগাঁ-৬ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য

2025-12-29T19:31:39+00:00
2025-12-29T19:31:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নওগাঁ-৬ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৭:৩১ পিএম   (ভিজিট : ১১৪)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য মো. খবিরুল ইসলাম তার মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বৈকালে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। 

​মনোনয়নপত্র দাখিলের পর এক প্রতিক্রিয়ায় মো. খবিরুল ইসলাম তার  ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আমি এই এলাকার মানুষের সেবা করার স্বপ্ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। আত্রাই ও রাণীনগরের সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য। দীর্ঘ দিন ধরে আমি এই জনপদের মানুষের সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে।

​তিনি আরও যোগ করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে আমি এলাকার শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখতে চাই। আমি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। ​নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রচারণার শুরু থেকেই আপনারা ধৈর্য ও শৃঙ্খলার সাথে নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে আমাদের পরিকল্পনা তুলে ধরে 'দাঁড়িপাল্লা' মার্কার বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

​মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। ​​মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারি মো. তোজাম্মেল হক, শাহিন আহমেদসহ সংগঠনের নেতাকর্মী।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy