উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম-২ আসনে ধানের শীষের প্রার্থীর মনোনয়ন দাখিল

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

উৎসবমুখর পরিবেশ কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী উপজেলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ও ধানের শীষ

2025-12-29T19:37:28+00:00
2025-12-29T19:37:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম-২ আসনে ধানের শীষের প্রার্থীর মনোনয়ন দাখিল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭ পিএম   (ভিজিট : ১১৬)
X

উৎসবমুখর পরিবেশ কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী উপজেলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়াকোবাদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি কুড়িগ্রাম জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ-এঁর নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক সংসদ সদস্য উমর ফারুক, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, আশরাফুল হক রুবেল, আজিজুল হকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিল শেষে নেতৃবৃন্দ বলেন, কুড়িগ্রাম-২ আসনের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। এই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বিএনপি'র প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়াকোবাদ বলেন, “আমি কুড়িগ্রাম-২ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। সাধারণ মানুষের অধিকার, ন্যায্যতা ও উন্নয়নের পক্ষে থেকে কাজ করাই আমার অঙ্গীকার।”

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দিনব্যাপী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy