ময়মনসিংহে শেষ দিনে মনোনয়ন জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে ময়মনসিংহে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে প্রার্থীদের ভীড় দেখা গেছে। সকাল

2025-12-29T19:39:14+00:00
2025-12-29T19:39:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে শেষ দিনে মনোনয়ন জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৯ পিএম   (ভিজিট : ৪৮)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে ময়মনসিংহে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে প্রার্থীদের ভীড় দেখা গেছে। সকাল থেকে দল বেঁধে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন দলের প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল রহমানের হাতে মনোনয়ন জমা দিচ্ছেন। 

দুুপুরে ময়মনসিংহ-৪ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ও ময়মনসিংহ -৫ মুক্তাগাছা আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন বাবলু জেলা প্রশাসক কার্যালয়ে এসে মনোনয়ন জমা দেন। এ-সময় তাদের সাথে ময়মনসিংহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে দুপুরে ময়মনসিংহ- ৬ ফুলবাড়িয়া আসনে মনোনয়ন জমা দেন জামাতে ইসলাম মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

এর আগে ময়মনসিংহের ১১টি আসনে বিভিন্ন দল ও সতন্ত্র প্রার্থী হিসেবে ১১৬জন মনোনয়ন সংগ্রহ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy