দিনাজপুর-৫ আসনে আটজনের মনোনয়নপত্র দাখিল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে বিএনপি, জাতীয় পার্টি (জাপা), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, আমজনতা

2025-12-29T19:57:17+00:00
2025-12-29T19:57:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দিনাজপুর-৫ আসনে আটজনের মনোনয়নপত্র দাখিল
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৭৭)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে বিএনপি, জাতীয় পার্টি (জাপা), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, আমজনতা পার্টি এবং তিনজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এছাড়া জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির প্রার্থীরা দিনাজপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আনোয়ারুল হক, জাতীয় পার্টির কাজী আব্দুল গফুর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডা. আব্দুল আহাদ, আমজনতা পার্টির ইব্রাহিম আলী মণ্ডল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা এ জেড এম রেজওয়ানুল হক, এস এম জাকারিয়া ও প্রভাষক রোস্তম আলী।

প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আহম্মেদ হাছান।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১৩৪ জন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy