প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৮:০৮ পিএম (ভিজিট : ১১৯)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে নিজ হাতে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় মুকসুদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরু আমিন উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলকালে দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ফরিদ আহমেদ মিয়ার কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর কাছ থেকে দোয়া গ্রহণ করেন।
এরপর তিনি মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা ও মুকসুদপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ফরিদ আহমেদ মিয়া।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লবসহ স্থানীয় নেতাকর্মীরা।