প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৮:০৯ পিএম (ভিজিট : ১২৮)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় তিনি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রুমানা আফরোজের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য জিয়াউল আহসান জুয়েল শিকদার, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শিকদার খলিলুর রহমান,জাহাঙ্গীর আলম দুলাল ভিপি,অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, রুহুল আমিন জোমাদ্দার, কাজী শাহ আলম, কবাই বিএনপির সভাপতি মোঃ কামরুল হাসান রুবেল, চরামদ্দী বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোহাগ,ভরপাশা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, , বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি লিটন মৃধা, উপজেলা ছাত্রদলের সভাপতি নেয়ামুল হক নাহিদ,সদস্য সচিব রাকিব তালুকদার, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি জসিম হাওলাদার, সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ রনি প্রমুখ।
মনোনয়নপত্র দাখিলকালে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনোনয়নপত্র দাখিল শেষে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিক ধানের শীষে ভোট দিয়ে আগামী প্রজন্মের বাসযোগ্য সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত সুখী সমৃদ্ধ আগামীর বাকেরগঞ্জ বিনির্মাণ করতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি নির্বাচিত হলে বাকেরগঞ্জে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংকলক নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন।