প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৫ পিএম (ভিজিট : ৮৫)

X
জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ বলেছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এবং আমাকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই আসনের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগীতা ও ভোট চাই। ১২ ফেব্রুয়ারি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট হবে বলে আশা করছি। এই নির্বাচনে ধানের শীষে সকলেই ভোট দেওয়ার আহ্বান করছি। এই আসনের উন্নয়নের সার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টায় শান্তিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও মোহাম্মদ শাহজাহানের কাছে মনোনয়ন জমা দিয়েছেন তিনি।
তিনি বলেন, নির্বাচনের আচরণবিধি মেনে আমরা ভালো একটি নির্বাচন দেশবাসীকে উপহার দিতে চাই। আনছার ভাই ও ফারুক ভাইয়ের নেতৃত্বে শান্তিগঞ্জে ভালো কিছু হবে বলে ইনশাল্লাহ্। এসময় গণ্যমাধ্যমকর্মীদেরও সহযোগিতা কামনা করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কয়ছর বলেন- যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে আমরা প্রাইয়োরিটি ব্যাজ্ড কাজ করবো। আরো কাজ আমরা করবো। পরবর্তীতে আপনাদের তা জানিয়ে দেওয়া হবে। নির্বাচনে শতাভাগ পাশের প্রত্যয় ব্যক্ত করেন সুনামগঞ্জ-৩ আসনের ‘হ্যাভিওয়েট’ এই প্রার্থী।
মনোনয়ন জমা দেওয়ার সময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. মল্লিক মইন উদ্দিন সোহেল, আনছার উদ্দিন, ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, মহির উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আকিকুর রহমান আকিকসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।