পঞ্চগড়ের দুটি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিভিন্ন দলের ১৯ প্রার্থী

পঞ্চগড় প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড় জেলার দু’টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।সোমবার মনোনয়পত্র

2025-12-29T20:40:30+00:00
2025-12-29T20:40:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পঞ্চগড়ের দুটি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিভিন্ন দলের ১৯ প্রার্থী
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৪০ পিএম   (ভিজিট : ৭৪)
X

পঞ্চগড় জেলার দু’টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। 

সোমবার মনোনয়পত্র দাখিলের শেষ দিনে তারা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মো. শায়েমুজ্জামানের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। 

এদের মধ্যে পঞ্চগড়-১ আসনে ৮ জন এবং পঞ্চগড়-২ আসনে ১১ জন। পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনিত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, এনসিপির সারজিস আলম, বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান, জাগপার আল রাশেদ প্রধান, গণ অধিকার পরিষদের মাহাফুজুর রহমান, লেবার পার্টির ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম ও বিএসপির আব্দুল ওয়াদুদ বাদশা। এই আসন থেকে জামায়াত মনোনিত প্রার্থী ইকবাল হোসাইনসহ ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

পঞ্চগড়-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনিত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ, জামায়াতের সফিউল আলম, বাংলাদেশ জাসদের এমরান আল আমিন, জাসদের আল রাশেদ প্রধান, ইসলামী আন্দোলনের কামরুল হাসান প্রধান, এলডিপির রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন, সিপিবির আশরাফুল আলম, বিএসপির দেলোয়ার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল ও মাহমুদ হোসেন সুমন। এই আসন থেকে ১২ জন মনোনয়নপত্র গ্রহণ করলেও খেলাফত মজলিসের আবুল কাশেম মনোনয়নপত্র দাখিল করেননি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy