প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৫ পিএম (ভিজিট : ১০০)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তারা এ মনোনয়নপত্র জমা দেন।
সোমবার বিএনপির মনোনীত বরগুনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা এবং বরগুনা-২ আসনের প্রার্থী মো: নুরুল ইসলাম মনি । বাংলাদেশ জামায়াত ইসলামীর বরগুনা জেলা আমীর বরগুনা-১ আসনে মাওলানা মো: মুহিব্বুল্লাহ হারুন ও বরগুনা-২ আসনে কেন্দ্রীয় জামায়াত ইসলামী সূরা সদস্য ডা: সুলতান মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা-১ আসনের প্রার্থী হিসেবে মো: ওলী উল্লাহ এবং বরগুনা-২ আসনের প্রার্থী মিজানুর রহমানসহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় বিএনপির বরগুনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো: নজরুল ইসলাম মোল্লা বলেন, দীর্ঘদিন মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তাই ভোটাররা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে এবং নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে তারা নির্বাচন আচরণবিধি মেনেই কার্যক্রম পরিচালনা করবেন। অন্যদিকে জামায়াত ইসলামী বরগুনা-২ আসনের মনোনীত প্রার্থী ডা: সুলতান আহমেদ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
তিনি দাবি করেন, তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে এবং বিভিন্নভাবে হুমকিও দেয়া হচ্ছে। আমরা শান্তিপূর্ণ ভাবে নির্বাচনের আশা করি, যাতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।