ঈশ্বরদীতে ধানক্ষেতে পড়েছিল যুবকের লাশ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে

2025-12-29T21:15:38+00:00
2025-12-29T21:15:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে ধানক্ষেতে পড়েছিল যুবকের লাশ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৯:১৫ পিএম   (ভিজিট : ৬২)
X

পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পৌর এলাকার অরনকোলা হাট সংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত মেহেদী হাসান (২৬) অরনকোলা হাটপাড়া এলাকার আবু বক্কারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মোবাইল চুরির অপবাদে রবিবার বিকেলে তার চাচাতো ভাই এবং সৎ ভাইয়েরা অরণকোলা হাটের মাদ্রাসার সামনে তাকে বেদম প্রহার করেন। এরপর রাত থেকেই নিখোঁজ হন মেহেদী। নিখোঁজের পর পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাননি। পরে সোমবার দুপুরে স্থানীয়রা হাটের অদূরের ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, নিহত মেহেদী হাসানের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। নিহত মেহেদী ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy