প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৯:২১ পিএম (ভিজিট : ৬৭)

X
পটুয়াখালীর বাউফলে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার ১১২ পটুয়াখালী-২ (বাউফল) আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ৫ জন প্রার্থী ও রিটার্নিং কর্মকর্তার কাছে ১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তাঁরা হলেন জামায়াতের মনোনীত প্রার্থী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি দলীয় সাবেক সংসদ বীরমুক্তিযোদ্ধা মোঃ শহিদুল আলম তালুকদার, ইসলামী আন্দোলনের মোঃ মালেক হোসেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির মো. রুহুল আমিন, খেলাফত মজলিশের মোহাম্মাদ আইয়ূব, গণঅধিকার পরিষদের মো. হাবিবুর রহমান।
জামায়াত নেতা শফিকুল ইসলাম গত বছরের জুলাই অভ্যুত্থানে নিহত বাউফলের সাত ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আজ দুপুর দুইটার দিকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে দুপুর ১২ টার দিকে বিএনপি নেতা মোঃ শহিদুল আলম তালুকদার জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সাধারণ সম্পাদক আইনজীবী মো. মজিবুর রহমান টোটন, সাবেক সংসদ সদস্যের সহধর্মিণী সালমা আলম লিলি, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ ও যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান তছলিম তালুকদারকে সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া খেলাফত মজলিশের মোহাম্মাদ আইয়ূব পটুয়াখালী রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।