সিভিল এভিয়েশন একাডেমিতে ‘চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ ইন এভিয়েশন সিকিউরিটি’ শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ সম্ভাবনা অন্বেষণের লক্ষ্যে আজ ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ

2025-12-29T21:23:16+00:00
2025-12-29T21:23:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিভিল এভিয়েশন একাডেমিতে ‘চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ ইন এভিয়েশন সিকিউরিটি’ শীর্ষক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৯:২৩ পিএম   (ভিজিট : ৬২)
X

বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ সম্ভাবনা অন্বেষণের লক্ষ্যে আজ ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর উদ্যোগে সিভিল এভিয়েশন একাডেমিতে ‘চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ ইন এভিয়েশন সিকিউরিটি’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় বিমানবন্দর নিরাপত্তা, যাত্রী ও লাগেজ স্ক্রিনিং, কার্গো সিকিউরিটি, সাইবার থ্রেট, ইনসাইডার থ্রেট, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মানদণ্ড (ICAO Annex 17) অনুসরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে উদীয়মান প্রযুক্তির প্রয়োগ, প্রশিক্ষিত মানবসম্পদ উন্নয়ন এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এভিয়েশন সিকিউরিটিতে নতুন সুযোগ সৃষ্টির বিষয়েও আলোকপাত করা হয়।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো: আসিফ ইকবাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক ও আইকাও ইন্সট্রাক্টর প্রশান্ত কুমার চক্রবর্তী। বক্তারা তাঁদের উপস্থাপনায় বাস্তব অভিজ্ঞতা ও কেস স্টাডির মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কার্যকর কৌশল তুলে ধরেন।

কর্মশালায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের এভসেক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এপিবিএন-এর পুলিশ সুপার, ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে কর্মরত সংশ্লিষ্ট সংস্থাসমূহের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের কর্মশালা এভিয়েশন সিকিউরিটি বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ ও মতবিনিময়ের মাধ্যমে কর্মশালাটি একটি ফলপ্রসূ শিক্ষামূলক আয়োজন হিসেবে সমাপ্ত হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy