রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর

2025-12-30T13:02:35+00:00
2025-12-30T17:17:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১:০২ পিএম  আপডেট: ৩০.১২.২০২৫ ৫:১৭ পিএম  (ভিজিট : ১১২)
X

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে।

তিনি আরও জানান, বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ প্লাজায় জোহরের নামাজের পর জানাজা হবে। লাশ আজ এভারকেয়ারে থাকবে। বুধবার সকালে সেখান থেকে বেগম খালেদা জিয়ার লাশ সংসদ ভবনে নেওয়া হবে।




  বিষয়:   রাষ্ট্রীয় মর্যাদা  খালেদা জিয়া  দাফন  মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy