প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১:০১ পিএম (ভিজিট : ২৯৪)

X
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামে নেমেছে গভীর শোক। ভোর থেকেই নগরের কাজির দেউড়িস্থ চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা সমবেত হয়ে দেশনেত্রীর স্মরণে শোক পালন করছেন।
শোক অনুষ্ঠানের সূচনা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়েছে এবং সারাদিন চলার কথা রয়েছে। এতে নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে। চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা কোরআন খতম আয়োজন করেছেন। তারা মরহুমা বেগম খালেদার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নিয়েছেন।
চট্টগ্রামের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা কার্যালয়ে উপস্থিত হয়ে দেশের রাজনীতিতে তার অবদান, সংগ্রাম ও ত্যাগ স্মরণ করেছেন। বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার চলে যাওয়া দেশের রাজনীতিতে এক অমর শূন্যতা সৃষ্টি করেছে। তার নেতৃত্ব, দৃঢ়তা ও দেশপ্রেম ইতিহাসে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, "যাকে গনতন্ত্রের মা বলা হয়, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় পৃথিবী ছেড়ে চলে গেছেন। তিনি সর্বদা দেশের গনতন্ত্র, মানুষের অধিকার ও আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। স্বৈরাচারের কাছে কখনো আপোস করেননি।এশিয়ায় ‘আপোষহীন নেত্রী’ হিসেবে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।