খুলনা জেলা বিএনপির সাতদিনের শোক কর্মসূচি

খুলনা ব্যুরো

সারাবাংলা

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাৎক্ষণিকভাবে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে

2025-12-30T14:01:18+00:00
2025-12-30T14:04:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনা জেলা বিএনপির সাতদিনের শোক কর্মসূচি
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ২:০১ পিএম  আপডেট: ৩০.১২.২০২৫ ২:০৪ পিএম  (ভিজিট : ৫৬)
X

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাৎক্ষণিকভাবে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে সাত দিন শোক পালনকালে খুলনা জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের কালো ব্যাজ ধারণ করবেন এবং দলীয় পতাকা অর্ধনমিত রেখে কালো পতাকা উত্তোলন করতে হবে। তাৎক্ষনিক শোক বিবৃতিতে খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পী এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দলীয় চেয়ারপারসনের মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারাদেশের ন্যায় খুলনা জেলার নয়টি উপজেলা ও দু’টি পৌরসভায় সাত দিনের শোক কর্মসূচি পালনকালে দোয়া ও কোরআন খতম হবে। একই সাথে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের আহবান জানানো হয়েছে। একই সাথে খুলনা মহানগর বিএনপি’র সাথে সমন্বয় করে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে বিস্তারিত কর্মসূচি নেয়া হবে। এসব কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের স্বতস্ফূর্ত অংশগ্রহনের আহবান জানিয়ে‌ছেন।

কুয়েটের শোকঃ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। 

শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে”। ভাইস-চ্যান্সেলর মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

খুবির শোকঃ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এক শোক বার্তায় উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তাঁর আপোষহীন নেতৃত্বের ফলে বিভিন্ন সময়ে দেশের সংকটময় পরিস্থিতির সফল উত্তরণ ঘটেছে। তাঁর ইন্তেকালে দেশ এক অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারালো, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি শূন্যতার সৃষ্টি করলো।

তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, সংসদীয় রাজনীতি সুসংহতকরণ এবং রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর নেতৃত্ব, সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
উপাচার্য মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান পৃথক এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক সাহসী ও সংগ্রামী নেত্রী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী তাঁর শোকবার্তায় বলেন, রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার দৃঢ়তা, দূরদর্শিতা এবং গণতন্ত্রের বিকাশে আপোষহীন নেতৃত্ব দেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।

আরও শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy