সোনারগাঁওয়ে ৬দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র

2025-12-30T14:02:52+00:00
2025-12-30T15:17:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সোনারগাঁওয়ে ৬দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ২:০২ পিএম  আপডেট: ৩০.১২.২০২৫ ৩:১৭ পিএম  (ভিজিট : ৩৯)
X

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র মিরাজুল ইসলাম রিফাত ৬দিন ধরে নিখোঁজ রয়েছে। গত বুধবার সকালে ৯টার দিকে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় ওই ছাত্রের মা নাছিমা আক্তার বাদি হয়ে গত রোববার সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন।


নিখোঁজ স্কুল ছাত্রের বাবা আবুল কালাম জানান, বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের বাড়ি থেকে বুধবার সকালে স্কুল ব্যাগ নিয়ে বের হয়ে আর বাসায় ফিরেনি। আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।


তিনি কান্নাজড়িত কন্ঠে আরো জানান, রিফাত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। যাওয়ার সময় তার ব্যবহৃত মোবাইল ফোন রেখে যায়। তাকে খোঁজাখুজি করে না পেয়ে তার পরিবার উদ্বিগ্নতার মধ্যে রয়েছে। এদিকে রিফাতের খোজ না পেয়ে তার মা অসুস্থ হয়ে পড়েছেন।


সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, স্কুল ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরী গ্রহন করা হয়েছে। ওই ছাত্রের বিবরণ দিয়ে বিভিন্ন থানায় তথ্য পাঠানো হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের জন্য সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy